1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

বিরতির পর ফিরছেন চাঁদনী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। নৃত্যশিল্পী হলেও নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করতেন তিনি। মাঝে অনেকটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন। এখন আবার নিয়মিত হচ্ছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ বেতারের জন্য ‘তাহার কথা’ নামে নাটকে কাজ করেছেন।

পরিমল সরকারের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে।

নাটকে কাজ প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘বেতারের নাটকে অভিনয় করতে আমার ভালো লাগে। এখানে কোনো টিভি নাটকের মতো এতো সমস্যা নাই। সময় নিয়ে স্বাধীন ভাবে কাজ করা যায়, যা টিভি নাটকে কোনো ভাবে সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী। তা হয়েছি অনেক আগেই। তবে নানা কারণে এতো দিন বেতারের নাটকে অভিনয় করা হয়নি। খুব সুন্দর একটি গল্প। এই নাটকে অভিনয় করলাম। আশা করছি নাটকটি শ্রোতাদের ভালো লাগবে।’

বাংলাদেশ বেতার সূত্রে জানা গেছে, নাটকটি আগামী ১৪ জানুয়ারি প্রচার হবে। নাটকে অভিনয়ের পাশাপাশি নৃত্য নিয়েও এখন বেশ ব্যস্ত এই অভিনেত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একটি বিশেষ নৃত্যানুষ্ঠানে কোরিওগ্রাফি করছেন চাঁদনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com