1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

কেয়া পায়েলকে বিয়ে করে জটিলতায় অপূর্ব!

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বয়স কোনও ব্যাপার না- এটা বেশ পুরনো কথা। সেই কথাটি নতুন করে সামনে আনছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

নির্মাতা জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ এই নাটকের নাম ‘বয়স কোনও ব্যাপার না’। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।

নাটকটিতে তাদের দু’জনকে দেখা যাবে সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর চরিত্রে।

সিএমভি প্রযোজিত এই নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা সৌখিন জানান, ‘দেখা যাবে ৪০-এর বেশি এক ভদ্রলোক বিয়ে করেন। স্ত্রীর বয়স টেনেটুনে ২০ বছর হবে। যে ছেলেটা আজীবন বই পড়ে কাটিয়েছে, তাকে এখন বিয়ে করে ২০ বছরের ছোট বউয়ের মনের কথা পড়তে পড়তেই দিন পার! স্বাভাবিক নিয়মেই তৈরি হয় অসম বয়সের কিছু জটিলতা। সেখান থেকে তারা নিজেদের অতিক্রম করার চেষ্টাও চালিয়ে যায়। তবে শেষে কী ঘটে, সেটি জানতে হলে দেখতে হবে নাটকটি।’

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি নির্মাণ করি মূলত দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। এবারও সেটাই থাকছে। তবে আনন্দের বিপরীতে বয়স নিয়ে একটা দারুণ বার্তাও থাকছে এতে। থাকছে দাম্পত্য জীবনের নানা টিপস! আশা করছি দর্শকরা দেখে মজা পাবেন এবং সংসার সুখী করার জন্য কিছু টোটকাও পাবেন।’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘বয়স কোনও ব্যাপার না’ সিএমভি’র ইউটিউবে মুক্তি পাচ্ছে শিগগিরই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com