1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বাউল সেজে ২০ বছর পালিয়ে থেকে গ্রেফতার হলো ‘সিরিয়াল কিলার’ সেলিম ফকির

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

ঢাকা: একাধিক হত্যা মামলার আসামি। পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে রাখেন বড় চুল ও দাঁড়ি। পলাতক থেকে কখনো করতেন বাউল গান ও গানের মডেলিং।

দীর্ঘ ২০ বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন আলোচিত ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের বাউল মডেল সেলিম ফকির। র‌্যাব বলছে তিনি একজন সিরিয়াল কিলার।

বুধবার (১২ জানুয়ারি) রাতে তাকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আলোচিত গানের মডেল সেলিম ফকির ছিলেন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। উত্তরবঙ্গ এলাকায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তার সাজাও রয়েছে। কিন্তু নিজেকে আড়াল করতে তিনি সব সময় বিভিন্ন বেশভূষা ধারণ করেন।

এছাড়া সেলিম ফকির নিজেকে আত্মগোপনে রাখতে বিভিন্ন সময় মাজার বা রেলস্টেশনে থাকতেন বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি সেলিম প্রায় চারটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com