1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত আমেরিকার ফেডারেল কোর্টে বিচারক মনোনীত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : আমেরিকার একটি ফেডারেল কোর্টে বিচারক হিসেবে প্রথম মুসলিম-আমেরিকান নারী বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা ঘোষণার পর বুধবার (১৯ জানুয়ারি) এ খবর জানায় হোয়াইট হাউজ।

আল-জাজিরা জানায়, মার্কিন সিনেট নিশ্চিত করেছে বাংলাদেশি বংশোদ্ভূত ৪৪ বছর বয়সী আইনজীবী নুসরাত জাহান নিউ ইয়র্ক রাজ্যের একটি ফেডারেল জেলা আদালতের দায়িত্ব পালন করবেন।

হোয়াইট হাউজ নুসরাতকে নিয়ে দেওয়া এক বিবৃতিতে জানায়, তিনি এমন একজন মনোনীত ব্যক্তি যিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান, প্রথম মুসলিম-আমেরিকান নারী এবং একমাত্র দ্বিতীয় মুসলিম-আমেরিকান ব্যক্তি যিনি ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন।

বর্তমানে নুসরাত নাগরিক অধিকার সমর্থনকারী দল আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় অঙ্গরাজ্য শাখার আইনি পরিচালক হিসাবে কাজ করছেন। এর আগে তিনি নিউ ইয়র্কে এসিএলইউ এর জাতিগত বিচার কর্মসূচির উপ-পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

এর আগে ২০২১ সালের আগস্টে নুসরাতকে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শুমার।

নুসরাত জাহান চৌধুরী বিশ্বখ্যাত ইয়েল ল’ স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সিভিল লিবার্টিজ ইউনিয়নে যোগদানের আগে তিনি নিউ ইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টের ক্লার্ক এবং সেকেন্ড সার্কিট ইউএস কোর্ট অব আপিলের জজ ব্যারিঙ্গটন পার্কারের সঙ্গেও কাজ করেছেন।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com