1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

নালিতাবাড়ীতে বিনাসরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : আগাম আমন, সরিষা, নাবি বোরোশস্য বিন্যাসের আওতায় বিনাসরিষা-৯ এর সম্প্রসারণের লক্ষ্যে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা (বিনা) নালিতাবাড়ী উপ-কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কদমতলী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক মোহিত কুমার দে’র সভাপতিত্বে মাঠ দিবসে বিনা উদ্ভাবিত সরিষা চাষের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন- বিনা’র পরিচালক ড. হোসনে আরা বেগম, বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল মালেক, ফলিত বিভাগের প্রধান ড. ফিরোজ হাসান, একই বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীমা বেগম, বিনা নালিতাবাড়ী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহবুবুল আলম তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল। এসময় বিনাসরিষা-৯ চাষী মোশারফ ও নজরুল তাদের অভিজ্ঞতা বর্ণনা করে বক্তব্য রাখেন। পিবিআরজি, এনএটিপি-২ ও বিএআরসি (আইডি-০৮৯) এর অর্থায়নে আয়োজিত মাঠ দিবসে স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com