1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার শ্রীবরদীতে ২৫ বস্তা সার জব্দ, দুই খুচরা ডিলারকে জরিমানা রামদা-চাপাতি নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ রাতের আঁধারে ভটভটিতে সার পাচার, ২৫ বস্তা জব্দ ও জরিমানা জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন

‘কাশ্মীরি প্রেমিকা’ ফারিয়া শাহরিন

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক : বহুদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন আলোচিত টিভি অভিনেত্রী ফারিয়া শাহরিন। এই সময়টা তিনি মালয়েশিয়ায় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। পড়াশোনার সেই পাঠ চুকিয়ে নায়িকা আবারও ফিরেছেন লাইট ক্যামেরার জগতে। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে ভালোবাসা দিবসের একটি বিশেষ নাটকে।

লাক্স চ্যানেল আই বিজয়ী এই সুন্দরীর বিশেষ সেই নাটকটির নাম ‘কাশ্মীরি প্রেমিকা’। এই কাশ্মীরি প্রেমিকার চরিত্রেই থাকবেন ফারিয়া শাহরিন। তার বিপরীতে অভিনয় করবেন মনোজ। নাটকটির গল্প লিখেছেন লেখক ও সাংবাদিক মাহতাব হোসেন। সেই গল্পে নাটকটি নির্মাণের দায়িত্বে থাকবেন কাজী সাইফ।

নাটকটি প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, ‘ভালোবাসা দিবসের নাটক এটি। কাজেই গল্পে ভালোবাসার নানা দিক ফুটে উঠবে। সুন্দর ও পরিচ্ছন্ন গল্প। নাটকটি দেখে দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। এছাড়া এখন থেকে তিনি দেশেই থাকবেন বলে জানান। নিয়মিত কাজ করবেন নাটক ও বিজ্ঞাপনে।’

নির্মাতা কাজী সাইফ জানান, ‘আগামী ৩ এবং ৪ জানুয়ারি রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ‘কাশ্মীরি প্রেমিকা’ নাটকটির শুটিং হবে। এরপর সম্পাদনা ও অন্যান্য কাজ শেষে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে এটি যেকোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com