1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

আফিফ ঝড়ে ম্লান হয়ে গেলো ডেভিড মালানের সেঞ্চুরি

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমনিতেই রানের বন্যা বয়ে যায়; কিন্তু ডেভিড মালানের সেঞ্চুরি সত্ত্বেও ১৭০ রানের বেশি করতে পারেনি কুমিল্লা ওয়ারিয়র্স।

উইকেটের বিবেচনায় লক্ষ্যটা খুব বড় ছিল না। শেষ পর্যন্ত সেটাই হলো। তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুবর ঝড়ো ব্যাটিংয়ের কাছে ম্লান হয়ে গেলো কুমিল্লার ডেভিড মালানের সেঞ্চুরি। ৫৩ বলে আফিফ খেললেন ৭৬ রানের ঝড়ো ইনিংস। তাতেই ১৩ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়লো রাজশাহী রয়্যালস।

৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন ডেভিড মালান। ৫৩ বল খেলেছেন ধ্রুব। কিন্তু সেঞ্চুরি করতে না পারলেও তার ইনিংসটি হয়ে রইলো ম্যাচজয়ী। ৮টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।

আফিফ হোসেন ধ্রুব আউট হয়ে গেলেও ম্যাচ শেষ করে আসেন রাজশাহীর দুই অভিজ্ঞ বিদেশী রবি বোপারা এবং আন্দ্রে রাসেল। ২৩ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বোপারা। ৭ বলে ২০ রান করেন আন্দ্রে রাসেল। এছাড়া ওপেনার লিটন দাস।

কুমিল্লার হেয় ২ উইকেট নেন আল আমিন হোসেন। ১ উইকেট নেন আফগান স্পিনার মুজিব-উর রহমান। তার আগে টস হেরে ব্যাট করতে নেমে একমাত্র ডেভিড মালান ছাড়া কুমিল্লার ব্যাটসম্যানদের আর কেউ দাঁড়াতেই পারেনি। মালান সেঞ্চুরি করার ফলে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান করে কুমিল্লা ওয়ারিয়র্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com