1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

করোনায় ৪১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৭৪৪ জন।

৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৭ হাজার ২৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ৮১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২২ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রংপুর বিভাগের ৩ জন গত ২৪ ঘণ্টায় বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com