1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

সাগর-রুনি হত্যার বিচার শেষ না হওয়ায় জাতিসংঘের উদ্বেগ

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ১০ বছর পরেও বিচারকার্য শেষ না হওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আলোচিত এ হত্যাকাণ্ডের ১০ম বার্ষিকীতে দেওয়া বিবৃতিতে এ উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিশেষজ্ঞরা।

বিবৃতিতে তারা বলেছেন, দুই সাংবাদিক হত্যার এক দশক পরেও বিচার না হওয়া বাংলাদেশে দায়মুক্তির সংস্কৃতিরই ফলাফল। সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে যখন সাজা না হয়, তা অপরাধীদের সাহসী করে তোলে এবং গণমাধ্যমকে ভয় দেখানোর অভিপ্রায়ে আরও হামলা, হুমকি ও হত্যাকে উৎসাহিত করে। আমরা বাংলাদেশে সেই গভীর উদ্বেগজনক লক্ষণ দেখতে পাচ্ছি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) থেকে দেওয়া বিবৃতিতে অভিযোগ করা হয়, বাংলাদেশে গত এক দশকে অন্তত ১৫ সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এ দেশে বহু সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের সদস্যদের বিনাবিচারে বন্দি, নির্যাতন, অপহরণ, অনলাইন-অফলাইনে হুমকি ও আইনি ঝামেলায় ফেলার অভিযোগও পেয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।

সংস্থাটির মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, সাংবাদিকদের ওপর হামলা, ভীতি প্রদর্শন বা প্রাণহানির ঝুঁকি থাকা উচিত নয়। তবে দুর্ভাগ্যবশত বাংলাদেশের অনেক সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের সদস্যের জন্য এটাই বাস্তবতা।

বিবৃতিতে বলা হয়েছে, সাগর-রুনিসহ বাংলাদেশে নানা সাংবাদিক ও মানবাধিকাররক্ষক হত্যাকাণ্ডে আমরা দ্রুত, পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন ও কার্যকর তদন্ত পরিচালনা ও সম্পূর্ণ করতে এবং দোষীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com