1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

হালুয়াঘাটে ১৫০ বোতল ফেনসিডিলসহ ভ্যানচালক গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে ১৫০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার চরবাঙ্গালীয়া নামক জায়গায় অভিযান চালিয়ে ফেনসিডিল বোতলসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নাম জজ মিয়া (৩০)। সে উপজেলার বিড়ইডাকুনি গ্রামের রুহুল আমিনের পুত্র।
থানা সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী জজ মিয়া পেশায় ভ্যান চালক। সে ভ্যান চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মাদক পাচারের জন্য তার ভ্যান গাড়ির নিচে অভিনব কৌশলে একটি বাক্স তৈরি করে। যা বাইরে থেকে দেখলে বুঝা যায় না। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তাকে হাতেনাতে ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
– মাজহারুল ইসলাম মিশু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com