1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

চৌগাছা সীমান্তে সাড়ে ১৪ কেজি সোনা জব্দ

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মে, ২০২২

যশোর: যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১২৪টি স্বর্ণের বারসহ শাহ আলম নামে একজনকে আটক করেছে বিজিবি (৪৯ ব্যাটালিয়ন)।

জব্দ করা সোনার দাম ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। আটক শাহ আলম চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক, লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

তিনি জানান, শুক্রবার সকালে তারা জানতে পারেন চৌগাছার কাবিলপুর সীমান্ত এলাকায় সোনার বার নিয়ে এক পাচারকারী অবস্থান করছেন। তাৎক্ষণিক তার নেতৃত্বে শাহজাদপুর বিওপি’র টহলদলের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। সকাল সাড়ে ৮টার দিকে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তায় কৃষকের বেশে শাহ আলমকে দেখে তাদের সন্দেহ হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশী করে কোমরের পিছনে বিশেষভাবে লুকিয়ে রাখা এসব সোনার বার উদ্ধার করা হয়। একই সাথে শাহ আলমের মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, এরআগেও শাহ আলম একাধিকবার স্বর্ণ পাচার করেছে। যা বিজিবির কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com