1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

শ্রীবরদীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : “দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শ্রীবরদী সরকারি এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। র‌্যালি শেষে শ্রীবরদী সরকারি এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ইউএনও নিলুফা আক্তরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, মৎস্য অফিসার কৃষিবিদ সাইদুর রহমান প্রমুখ।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com