1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

রেঞ্জ পুলিশের অ্যাপস’র মাধ্যমে সকল অপরাধমূলক তথ্য দিতে পারবে

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

কলাপাড়া (পটুয়াখালী) : বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, রেঞ্জ পুলিশের অ্যাপস আছে। এর মাধ্যমে আপনারা সকল অপরাধ মূলক তথ্য দিতে পারবেন।
বুধবার বিকেলে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
ইতিপূর্বে বেশ কয়েক হাজার মাদক সাগরে মাছ ধারা ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। সমুদ্র পথ মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে তৈরী হতে চলছিল। কিন্তু পুলিশের সক্ষমতায় সেটা হতে পারেনি। যারা মাছ ধরতে যায়, তাদেরকে আমরা নিবন্ধনের আওতায় এনেছি।
তিনি বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ যেন আমাদের দেশে মাথাচারা না দিতে পারে সে দিকেও সবাইকে খেয়াল রাখতে হবে। আমাদের মানষিকতা পরিবর্তনের দরকার। তাহলেই সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দুরে থাকা যাবে। আপনাদের দায়িত্ব আপনার এলাকা মাদকমুক্ত রাখা। মাদকের বিস্তৃত রোধ করতে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে ১৫’শ মাদকাসক্তকে সুস্থ ধারার জীবনে ফিরিয়ে এনেছে পুলিশ। আরা ৩৪৫ জনকে মাদকাশক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ফিরিয়ে আনা মাদকাশক্তদের নিয়ে একটি সমিতি গঠন কার হয়েছে। এদেরকে কুটির শিল্পর মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। আপনার পরিবারে কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে পুলিশে দিন। শুধু ধরলেই মাদক রোধ করা যাবেনা। মাদকের ডিমান্ড শুন্য করতে হবে। মহাসড়কে চাদা বাজি বন্ধ হবে। যারা চাঁদাবাজির সাথে যুক্ত তাদের তালিকা তৈরী করে তাদের গ্রেফতার করতে এসপি ও ওসিদের নির্দেশনা দিয়েছেন।
পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসানের সভাপতিত্ত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল হালাদার, কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া বন্দর ব্যবসায়ি সমিতির সভাপিত দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির প্রমুখ। এ মতবিনিময়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশিল সমাজের ব্যক্তি বর্গ ও গনমাধ্যমকর্মীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com