1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে তাগিদ দিলো ঢাকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চলতি বছরের মধ্যে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে তাগিদ দিয়েছে ঢাকা। মঙ্গলবার (১৪ জুন) রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ তাগিদ দেওয়া হয়।

আজ ভার্চুয়ালি যৌথ ওয়ার্কিং গ্রুপের পঞ্চম বৈঠক হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বৈঠকের পর মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা এ বছরই প্রত্যাবাসন শুরু করতে চাই। এটা তাদের জানিয়েছি।’

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য উভয় পক্ষ আলোচনা করেছে।

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু, তাদের যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি ও মিয়ানমারে ফিরে যেতে আগ্রহীদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

আগামী দিনে যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়মিতভাবে করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

বৈঠকে মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ চ্যান আই।

এর আগে ২০১৯ সালের মে মাসে যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক মিয়ানমারের রাজধানী নেপিদোতে হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com