1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

শেরপুরে পাহাড়ী নদীর পানি কমতে শুরু করেছে

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুন, ২০২২

শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার পাহাড়ী নদীগুলোর পানি কমতে শুরু করেছে। তবে টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের তীব্রতায় নদী তীর রক্ষা বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করায় দুই উপজেলার নিম্নাঞ্চলের অন্তত ত্রিশ গ্রামের মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ সন্নাসীভিটা গ্রামের প্রায় ১ হাজার মানুষ পানি বন্দী অবস্থায় চরম দূর্ভোগ পোহাচ্ছেন। তাদের অভিযোগ এখন পর্যন্ত তাদের কাছে কোন ত্রাণ সহায়তা পৌঁছায়নি।

এদিকে জেলা প্রশাসক সাহেলা আক্তার নালিতাবাড়ী উপজেলার পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এসময় তিনি বলেন, যেকোন দুর্যোগে প্রশাসন সবসময় সাধারণ মানুষের পাশে আছে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com