1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

সুনামগঞ্জে ৪ লাখেরও বেশি মানুষ পানিবন্দি

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুন, ২০২২

সুনামগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে গত দুই দিন ধরে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের ১২টি উপজেলা। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন ৪ লাখেরও বেশি মানুষ।

ইতোমধ্যে পুরো সুনামগঞ্জ শহর বন্যার পানিতে ডুবে গেছে। আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো সুযোগও নেই শহরবাসীর। ফলে পানিবন্দি অবস্থায় না খেয়েই দিন পার করছেন অনেক মানুষ। অনেকে ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন।

এদিকে গত দুই দিন ধরে পুরো সুনামগঞ্জ শহর বিদ্যুৎবিহীন এবং মোবাইলে নেটওয়ার্ক না থাকায় কেউ কারও সঙ্গে যোগাযোগও করতে পারছে না।

পানিবন্দি মানুষরা জানান, আমরা খুব অসহায় হয়ে পড়েছি। ছেলে-মেয়ে নিয়ে না খেয়ে আছি। এখন পর্যন্ত কেউ এসে আমাদেরকে ত্রাণ সহায়তা দেয়নি।

তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, বন্যার্ত মানুষের মাঝে আমরা সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম বন্যা কবলিত মানুষদের উদ্ধার এবং খাদ্য সহায়তা পৌঁছে দিতে টোল ফ্রি নম্বর চালু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com