1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সবাই মিলে কাজ করলে দুর্যোগ মোকাবিলা সম্ভব: সেনাপ্রধান

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুন, ২০২২

সিলেট: সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, রেকর্ড ভঙ্গ করে বন্যার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা কাটিয়ে উঠতে আমরা সবাই কাজ করছি। সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। শুধু সেনাবাহিনী না, সরকারের সব প্রতিষ্ঠান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আর সবাই মিলে কাজ করলে দুর্যোগ মোকাবিলা সম্ভব।

রোববার (১৯ জুন) সিলেটে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, আমাদের বাহিনীর লোকজন দুর্গম এলাকায় গিয়ে পানিবন্দি মানুষকে উদ্ধার করছে। তাদের মাঝে খাবার, চিকিৎসা সামগ্রী বিতরণ করছে। আমরা সিলেট, ময়মনসিংহ, সাভার, ঢাকা থেকে ফোর্স পাঠাচ্ছি। খাদ্য ও প্রয়োজনীয় নানা সামগ্রী আমাদের এখান থেকে পাঠাচ্ছি।

তিনি বলেন, বন্যা দুই দিনে চলে যাবে এমন লক্ষণ নেই। হয়তো একটু সময় লাগবে। বন্যা চলে গেলেও অনেক বড় ক্ষতি আমাদের মাঝে রেখে যাবে। বন্যা পরবর্তী সময়ে আমাদের অনেক কাজ আছে। এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।

সেনা সদস্যদের সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা সরকার এবং জনগণের প্রত্যাশা পূরণে যা যা করার কববো। বন্যার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছি। তার সহযোগিতা পাচ্ছি। সেনাবাহিনী তার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।

তিনি জানান, বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে আজ উদ্ধার করা হয়েছে। অনেক দুর্গম এলাকা থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে। স্রোত, বৃষ্টিসহ নানা প্রতিকূলতা  মোকাবিলা করে কাজ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com