1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুন, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার (১৯ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত সাফ চ্যাম্পিয়ন অনুর্ধ্ব-১৯ নারী জাতীয় ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক দিকে করোনা বাড়ছে, অপরদিকে ব্যাপক বন্যা। সিলেট বিভাগে এবার ব্যাপক হারে বন্যা এসেছে। এখন ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। প্রশাসন, সেনা, নৌ ও বিমান বাহিনী কাজ করছে। সব ব্যবস্থা নিয়েছি। ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগও কাজ করছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি যা যা দরকার তা দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আজ সুনামগঞ্জ থেকে পানি কিছুটা নামতে শুরু করছে। এদিকে, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বন্যা হতে পারে। এ বিষয়ে আগে থেকে সতর্ক অবস্থানে আছি। পানি নিষ্কাশনের জন্য যা যা করা দরকার তা করা হচ্ছে। প্রকৃতির এই খেলার মধ্যেই আমাদের বাঁচতে হবে।

বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা পরীক্ষা বন্ধ করে দিয়েছি। ১০ থেকে ১২ বছর পর পর বড় ধরনের একটা বন্যা দেশে আসে। এবারও অনেক আগে থেকেই সতর্ক করেছিলাম। এ বিষয়ে আমাদের প্রস্তুতি আছে। বন্যায় মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com