1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ভালোবাসা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জুলাই, ২০২২

– খুশি ইসলাম –

এতোটা ভালোবাসা হয় যদি
কিছু মায়া
নীল নিস্তব্ধ কিছু মুহূর্ত
এক ফোঁটা স্পর্শ, কিছু রং-বেরঙ্গের
খোয়াব বেঁচে থাকার শক্তি।

আমি অনুকূল ছিলাম তোমারই জন্য
তোমার দেখা তটভূমি আমাকে
করেছিলো কতোই না শীতল
গড়ে উঠেছিল সখ্যতার প্রাচীর
তোমার-আমার মাঝে।

আমি উৎকণ্ঠায় ছিলাম
তোমার এতো ফিরিস্তি আমি তো দিতে পারবো না
তুমি যে অনিন্দ্য সুন্দর আমার চোখে
তুমি এতো জ্ঞানী
সু-বিবেচক একটা মানুষ।

তোমার দক্ষতার সীমানা অসীম
ধারা বর্ষণের মতো তোমার
মনোরম-মোহকর ভাষা আমাকে করেছিলো মোহনীয়
ধূপছায়ার মতো আমাকেও করেছিলো
এ হৃদয় ক্ষত, শত বাঁধা পেরিয়ে।

দিগন্ত বিস্তৃত শেষ পথ তোমার জন্যই ছিল উন্মুক্ত
সবখানে ছড়ি-ছিটিয়ে ছিলে তুমি
আমার এ দেহে আনাচে-কানাচে অগণিত ভাবে
মুগ্ধতায় ঝলসিয়ে দিয়েছিলে জাফরানি রং এর মতো
তুমি সত্যি অতুলনীয়।

ছুটে চলা ধ্রুব তারার মতো তুমি স্বচ্ছ-পবিত্র
তোমার জন্য অজস্র পথ পারি দিলেও
তিক্ততা ছুবে না আর এ মন
বিষাক্ত বলে আর কিছু থাকবে না
ছোবে না কোনো যন্ত্রণা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com