1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোগ্যাসেরও দাম বাড়াল বিইআরসি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় দাওয়াত না পেয়ে খেপলেন মাতবর, ক্লাসে যাওয়া বন্ধ গ্রামের ৩০ শিক্ষার্থীর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা শ্বশুরবাড়িতে জুসের সঙ্গে বিষ খাইয়ে স্বামী হত্যার অভিযোগ, একমাস পেরোলেও তদন্তে অগ্রগতি নেই নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফাহিম চৌধুরীর আকস্মিক পরিদর্শন ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

ওরা ভালো থাকতে দেয় না

  • আপডেট টাইম :: শনিবার, ৯ জুলাই, ২০২২

– খুশি ইসলাম –

ওরা ভালো থাকতে দেয় না
অন্ধকার হলেই কতো যে আর্ত্মনাদ হাহাকার
আর কান্নার আওয়াজ ভেসে আসে মাঝরাতে
শকুনের মতো কুড়ে কুড়ে খায় দেহ।

মা-বাবা কেঁদে যায় চোখে জলে
আর ছিন্নভিন্ন নিথর দুয়ারে রেখে লাশ
এইতো এলি সোনা আমার
অন্তিম পর্ব সাজিয়ে বেলা।

ওরা ভালো থাকতে দেয় না
ওরা ঘুমগুলো নিয়েছে কেড়ে
একটা দিনও ঘুমাতে দেয় না ভালো করে ওরা
একটা সকালের জন্য অপেক্ষায় থাকা
কিছু স্বপ্ন দেখে যায় চোখে।

কি দোষ ছিলো
নববধুর সিঁথির সিঁদুরে বেঁচে থাকা স্বপ্নটা?
বিশ্বাস করো,
একটা দিনও ভালো করে ঘুমায়নি
ছিন্নমূলে পথে-প্রান্তরে মানুষগুলো
একটিবার ভালো করে ঘুমাতে দিবে,
শুধু একটি বার।

স্টেশনের মাঝ রাতের সেই দৃশ্যগুলো
আজও মনে পড়ে
আমার কেড়ে নিয়েছে সুখ
এক মুঠো অন্ন-শান্তির পিচঢালা শহরে
তারা বড়ই একা।

ঘৃণা করে বেঁচে থাকা শেষ ঘন্টা
এইতো বুঝি হলো শেষ
একটা প্রহর চায় তারা মৃত্যু।

ওরা ভালো থাকতে দেয় না
জলন্ত আভার মতোই করে জ্বলে
নীল রঙের সুখগুলো
জীবন তো তখনি বাস্তবতা শিখায়
যখন মানুষগুলো হয়ে উঠে হিংস্র।

কখনও কি কান পেতে শুনেছো কেউ
এক ফোটা ভালো থাকার পরিণাম কি?
কতোটা শান্তির অধ্যায় আছে তাতে?
কষ্ট হয় বুকের পাজরে
মানুষ নামের মানুষগুলো হিংস্র হায়েনা যে।
ওরা ভালো থাকতে দেয় না
রাত হলেই থাবা মারে
বুকের কলিজা নিয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com