1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

তোমার জন্য গর্বিত সৃজিত: মিথিলা

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক : ‘অভিনন্দন! তোমার জন্য গর্বিত সৃজিত’— বর সৃজিতকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এক টুইটে এসব কথা লিখেন রাফিয়াথ রশীদ মিথিলা।

কিন্তু হঠাৎ স্বামীকে কেন অভিবাদন জানাচ্ছেন মিথিলা? জানা যায়, পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ‘এক যে ছিল রাজা’ সিনেমা এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। মোট ২৩টি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি। গত সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে এ পুরস্কার প্রদান করা হয়।

এরপর পুরস্কার গ্রহণের ছবি টুইটারে পোস্ট করেন সৃজিত। মজার ব্যাপার হলো— এই পুরস্কার সদ্য বিবাহিত স্ত্রী মিথিলাকে উৎসর্গ করেননি। বরং এই সিনেমার রাজা চরিত্র রূপায়নকারী যীশু সেনগুপ্ত ও সিনেমাটির মেক-আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুকে উৎসর্গ করেন। আর এই পোস্টে মন্তব্য করে স্বামী সৃজিতকে অভিনন্দন জানান মিথিলা।

দীর্ঘ নাটকীয়তার পর গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশীদ মিথিলা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার পরের দিনই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুজনে পাড়ি জমান সুইজারল্যান্ডে। পরবর্তীতে গ্রীসে নিজেদের মতো সময় কাটিয়ে দেশে ফিরেন এই দম্পতি। কিছুদিন আগে জামাই হয়ে বাংলাদেশে এসেছিলেন সৃজিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com