1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজ আমি বড্ড একা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

– শিউলি আরোহী –  

মনটা আমার অতি শুভ্র রঙিন বর্ণে ঘেরা
সাদা-স্বচ্ছ মনে ভীষণভাবে কে যেন আঘাত হানে
আমি তাকে শুধাই না কিছু
বারংবার স্বচ্ছ মন আমায় বলতে থাকে
হয়ে গেছোস তুই অকেজো!

তোর আত্মাকে জাগ্রত কর
বেহুস হয়ে ঘুরে বেড়াসনে সন্যাসীর বেশে, ওরে পাগল!
তুইতো অতিসতন্ত্র ভীষণ নীর
তুই কেন ঘাবড়ে যাস ওরে প্রিয় বীর?

মনকে হেসে উত্তর দেই দিবসে
তারা ভরা রাতে স্বপ্নের সাগরে বেশে যায় না কেনো সে
শূণ্যতা অনুভব করে না কেনো, আমি বিহনে?
বড্ড স্তব্ধ আজ আমি!

সে কেন আমায় একটি বারের জন্যে শুধায় না
কেন হয়ে গেছ স্তব্ধ?
ঝরে পড়ছে কেন তোমার মনের সব পুস্প?
বড্ড অভিমান করে শুধাই মোর আবেগ!

কেন জানি না চন্দ্র রজনীতে আর তাকে দেখার সাধ জাগে না
চারদিকে কালো বর্ণের আবছায়া আমায় গ্রাস করে আছে সর্বক্ষণ!
কান্নায় দুটি আঁখি বেশ ছলছল
তাইতো আজ আমি বড্ড একা, ওরে প্রিয় মন!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com