1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

টানা কাজ করতে জরায়ু কেটে ফেলেছেন ৩০ হাজার নারী শ্রমিক

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহরাষ্ট্র প্রদেশে কৃষি ক্ষেত্রে নারী শ্রমিকদের ভয়াবহ দুর্দশার চিত্র উঠে এসেছে এক কংগ্রেস নেতার চিঠিতে। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, মজুরি পেতে হাজার হাজার নারী শ্রমিক জরায়ু কেটে বাদ দিচ্ছেন। ওই কংগ্রেস নেতা এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে অনুরোধ জানিয়েছেন। তবে রাজ্য সরকার এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের আদিবাসী শাখার চেয়ারম্যান নিতিন রাউত চিঠিতে লিখেছেন, আখ ক্ষেতে অনেক নারী শ্রমিক কাজ করেন। কিন্তু ঋতুস্রাবের সময় তারা সাধারণত সাত দিন কাজ করতে পারেন না। ফলে ওই সাত দিনের মজুরিও তারা পান না।

‘সেই মজুরি যাতে বাদ না যায় বা কাজে বিরতি না দিতে হয়, সে কারণেই অস্ত্রোপচার করে পুরো জরায়ু বাদ দিয়ে দেন। হিস্টেরেক্টমি নামে এই অস্ত্রোপচার করলে আর ঋতুস্রাব হয় না।’

চিঠিতে নিতিন রাউত জানিয়েছেন, প্রায় ৩০ হাজার গরিব নারী শ্রমিক মজুরি পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়েও অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু বাদ দিয়েছেন। মহারাষ্ট্রে কিছুদিন আগেই শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস জোট সরকার গঠন করেছে। জোট শরিক হয়েও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে উপযুক্ত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন নিতিন। আনন্দবাজার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com