1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

সত্য-মিথ্যার জয়-পরাজয়

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ জুলাই, ২০২২

– খুশি ইসলাম –

একজন সত্যবাদী পুরুষ কখনো কারো সাথে প্রতারণা করে না, কারো সাথে মিথ্যা বলে না। একজন বিনয়ী পুরুষ কখনো কাউকে ঠকায় না, যতটুকু পারে ততটুকুই দিয়ে বিনয়ী থাকার চেষ্টা করে। কারো সাথে সীমা লংঘন করে না। একজন ভদ্র পুরুষ কখনো অমানুষিকতার পরিচয় দেয় না। একজন রুচিশীল পুরুষ কখনো অন্যের সমালোচনা করে না। একজন মার্জিত পুরুষ নিজের ব্যক্তিত্বকে বজায় রাখতে শেখে। একজন সৌন্দর্যশীল পুরুষ তার কথা আর কাজে সৌন্দর্য প্রকাশ করে থাকে। একজন অসাধারণ পুরুষ নিজের চরিত্রকে কখনো খারাপ করে না। কারো কথার খেলাপ করে না বরং কথা দিয়ে রাখার চেষ্টা করে।

যুগ যুগ ধরে মহাপুরুষ কালজয়ী পুরুষেরা অসংখ্য দৃষ্টি স্থাপন করে গেছেন। আজও তাদের জন্য টিকে আছে গোটা পৃথিবীটা। অসাধারণ সৌন্দর্য-ব্যক্তিত্ব নিয়ে হাজারো বছর টিকে গেছেন, শিখিয়ে গেছেন কিভাবে রুচিশীল ও ভদ্র মানুষ হতে হয়। ভদ্র পোষাক পড়লে ভদ্র হওয়া যায় না। এ ভদ্রতার আড়ালে হাজারো অভত্র মানুষ ভদ্রতার নামে মুখোশ পড়ে আছে। দিনের পর দিন মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে, মানুষকে ঠকাচ্ছে- হোক সেটা দিনের আলোতে বা রাতের আঁধারে।

কাউকে ঠকিয়ে কখনো নিজে বড় হওয়া যায় না। একদিন নিজেই নিজের প্রতিশোধ নেবে। খুব কঠিনভাবে ক্ষত করে দিয়ে যাবে।

যারা বিনয়ী যারা চরিত্রবান তারাই যুগ যুগ ধরে টিকে আছেন এ জগত সংসারে। অসৎ চরিত্রের মানুষকে কেউ কখনো ভালবাসে না। যতোই সে ব্যক্তি বিত্তশালী হোক না কেন, যতোই বাহ্যিক সৌন্দর্যের অধিকারী হোক না কেন; আল্লাহ তাদের ভালোবাসেন না।

অন্যের উপর জুলুম নির্যাতন করা এসব লোক কখনো আল্লাহর প্রিয় পাত্র হবেন না। কথা দিয়ে কথা না রাখা মানুষের সাথে প্রতারণা করা, সরলতার সুযোগ নিয়ে ধোকা দেওয়া; এসব কাজ শুধুমাত্র নীচু মনের মানুষেরাই করে থাকে। আজ যারা প্রতারণার লিপ্ত হচ্ছে, সময় একদিন ঠিকই প্রতিশোধ নেবে। কথাং আছে “Truth never dies” সত্য কখনো মরে না।

লেখিকা : শিক্ষার্থী, শেরপুর সরকারী কলেজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com