1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

চট্টগ্রামে সকাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ৬ আগস্ট, ২০২২

চট্টগ্রাম: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর শনিবার (৬ আগস্ট) সকাল থেকে চট্টগ্রামে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। শুক্রবার (৫ আগস্ট) রাতে এ ঘোষণা দেওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের নেতারা বলেন, রাতে হঠাৎ তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এরপর অনেক পেট্রোল পাম্প তেল সরবরাহ বন্ধ করে দেয়। আবার অনেক পেট্রোল পাম্প তেল দিলেও প্রচণ্ড ভিড়ের কারণে গণপরিবহনগুলো তেল নিতে পারেনি। এছাড়া, বর্ধিত দামে তেল কিনলে ভাড়াও বৃদ্ধি করতে হবে। এই পরিস্থিতিতে শনিবার সকাল থেকে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com