1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

করোনা শঙ্কাতেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন জো রুট

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মার্চ, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে থমকে গেছে পুরো বিশ্ব। ক্রীড়াঙ্গনও এখন স্থবির। আন্তর্জাতিক ও ঘরোয়া স্পোর্টিং ইভেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় খেলোয়াড়রা বিশ্রামে। বেশিরভাগই আছেন হোম কোয়ারেন্টাইনে।

তবে এত কিছুর মধ্যেও বসে নেই ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট। ফিটনেস ধরে রাখতে ট্রেনিং-অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। একই কাজ করছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক হেদার নাইটও।

করোনাভাইরাস শঙ্কায় কদিন আগে শ্রীলঙ্কা সফরের শুরুতে প্রস্তুতি ম্যাচের মাঝপথেই তড়িঘড়ি করে দেশে ফিরে আসেন জো রুটরা। তবে খেলার মধ্যে না থাকলেও ফিটনেসটা ধরে রাখা জরুরি বলেই মনে করছেন ইংলিশ দলপতি।

রুট বলেন, ‘শ্রীলঙ্কা থেকে ফিরে কিছু অবসর সময় পাওয়াটা বেশ ভালোই হয়েছে। এই সময়ে আমার ফিটনেস ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ হবে। যাতে করে যখন মাঠে নামব, তখন সেরা ছন্দে থাকতে পারি।’

ইংলিশ অধিনায়ক যোগ করেন, ‘আমি এমনিতে খুব সক্রিয় একজন মানুষ। আমার বাচ্চা ছেলেটা আমাকে সবসময় ব্যস্ত রাখে। তবে এর মধ্যেও একটি সঠিক পরিকল্পনায় কাজ করে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করতে পারব।’

এদিকে সামনে ভারতের বিপক্ষে সিরিজ আছে ইংল্যান্ড নারী দলের। দলটির অধিনায়ক হেদার নাইটও চাইছেন নিজেকে যতটা সম্ভব প্রস্তুত রাখতে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ রব আহমান জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে থাকা পুরুষ এবং নারী খেলোয়াড়দের হোম ট্রেনিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করেছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com