1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

‘মাতাল’ হয়ে কোয়ারেন্টাইন ছেড়ে বিপাকে ফুটবলার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড জাতীয় দলের ফুটবলার টিম পেইন তার ক্লাবের হয়ে খেলতে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়ায়ও করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় কোয়ারেন্টাইনে থাকতে বলা হয় খেলোয়াড়দের।

তবে নিউজিল্যান্ডের ক্লাব ‘ওয়েলিংটন ফোনেক্স’র ফুটবলার পেইন সে নির্দেশনা মানেননি। এক সতীর্থের সঙ্গে কোয়ারেন্টাইনে থাকাকালীন মদ খেয়ে মাতলামো করতে থাকেন ২৬ বছর বয়সী পেইন। মাতলামির এক পর্যায়ে রাস্তায় ‘বাগি’ নামক ছোট গাড়িতে করে ঘুরতে থাকেন পেইন ও অলিভিয়ার সায়েল।

করোনা প্রতিরোধে সবাইকে যখন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, তখন একজন ফুটবলারের এমন উদাসীনতা ভালো চোখে দেখেনি অজি পুলিশ। গ্রেপ্তার না করলেও জরিমানা করা হয়েছে পেইন ও সায়েলকে। নিষেধাজ্ঞায়ও পড়ার সম্ভাবনা রয়েছে তাদের।

এমন বাজে ঘটনা ঘটানোর জন্য অবশ্য দুঃখ প্রকাশ করেছেন পেইন, ‘আমি সত্যিই খুব অনুতপ্ত। আমার কাজের জন্য লজ্জিত। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি। মানুষ আমাদের কাছে শতভাগ ভালোটা আশা করে। আমাদের এমন করা উচিত হয়নি।’

ফুটবল ফেডারেশন অফ অস্ট্রেলিয়াও (এফএফএ) বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছি। যদি তারা কোনো অন্যায় করে থাকে তবে এফএফএ এর বিরুদ্ধে কঠোর শাস্তি নিবে।’

নিউজিল্যান্ডের ক্লাব ওয়েলিংটন ফোনেক্স অস্ট্রেলিয়ায় লিগ ‘এ’ এর ম্যাচ খেলতে গেছে। করোনার ভয়ে খেলা আপাতত বন্ধ থাকলেও করোনা প্রকোপ কমলে বন্ধ দরজায় ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com