1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নালিতাবাড়ী থেকে ভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী থেকে মোখছেদ মিয়া (৩৬) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার খলাভাঙ্গা গ্রামের কালাগাং নামক স্থানে নিজ বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, খলাভাঙ্গা গ্রামের মোখছেদ মিয়া স্ত্রী সুরাইয়াকে নিয়ে স্বপরিবারে নারায়নগঞ্জের একটি ইটভাটায় কাজ করতেন। গত বুধবার রাতে মোখছেদ স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে আসেন। বৃহস্পতিবার দিনভর বাড়ি-ঘরের কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক বারোটার দিকে স্ত্রী ও কন্যা প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে ঘরের দরজা খোলা দেখেন। পরে বাইরে বেড়িয়ে ঘরের সামনে সামান্য পূঁতে রাখা একটি কঞ্চিসহ বাঁশের খন্ডাংশে মোখছেদকে মৃত এবং হাটু গেড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তারা কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনেরা ছুটে আসেন। খবর পেয়ে আজ (শুক্রবার) সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে মোখছেদ এর স্বজনেরা জানান, বিয়ের পর থেকে গত প্রায় চৌদ্দ-পনেরো বছর যাবত দাম্পত্য কলহ চলছিল। পরিবারের কারো সাথে বনিবনা না হওয়ায় মোখছেদ তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়ি করেন। ফলে তারা এ ঘটনাকে আত্মহত্যা বলতে নারাজ। মোখছেদ এর বোন ফাতেমা বেগম (৪৫) ও ভাতিঝি (২৩) রূপালী জানান, এভাবে হাটু গেড়ে কেউ আত্মহত্যা করতে পারে না। তবে কিছুদিন যাবত মোখছেদ মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল বলেও জানান তারা।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই রিপন চন্দ্র সরকার জানান, মরদেহ ময়ানাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com