1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

রাজশাহী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

রাজশাহী: আগামী কয়েকদিনের জন্য রাজশাহী থেকে রংপুরগামী সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে রংপুর জেলা বাস মালিক সমিতি থেকে এতথ্য জানানো হয়। শুক্রবার রাজশাহী থেকে রংপুরের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে সবশেষ বাস রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। শুক্রবার ও শনিবার আর কোনো বাস চলাচল করবে না বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

বাস মালিক শ্রমিকদের ভাষ্য, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

Bus-(2)

শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, গণসমাবেশে মানুষের উপস্থিতি ঠেকাতে বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে দুদিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সেখানে কোনো বাস চলবে না। অন্য কোনো জেলা থেকেও যাবে না। রংপুর বাস মালিকদের পক্ষ থেকে তাদের রংপুরে বাস না চালানোর জন্য বলা হয়েছে। এ কারণে তারা বাস চলাচল দুদিন বন্ধ রাখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com