1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

এক ব্যক্তির জন্য কোয়ারেন্টাইনে ৪০ হাজার মানুষ

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : এক ব্যক্তির জন্য ২০ গ্রামের ৪০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের এ ঘটনা বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শিখ ধর্মপ্রচারক বলদেব সিং (৭০) সম্প্রতি করোনাভাইরাসে মারা গেছেন। মৃত্যুর পর প্রকাশ হয়েছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এছাড়া, মৃত্যুর পর তার ১৯ জন আত্মীয়ের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

মৃত্যুর কিছুদিন আগে শিখদের একটি উৎসব উপলক্ষে এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন বলদেব সিং। ছয় দিনব্যাপী ঐ উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন।

পাঞ্জাবের একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ পর্যন্ত আমরা ৫৫০ জনকে শনাক্ত করতে পেরেছি যারা সরাসরিভাবে তার সংস্পর্শে এসেছিলেন। এই সংখ্যা এখন বাড়ছে। ফলে তিনি যেখানে থাকতেন তার আশেপাশের গ্রামগুলো সিল করে দিয়েছি।’

এখন পর্যন্ত ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮৭ । এর মধ্যে ৩০ জন রোগী পাঞ্জাবের। দেশটিতে এখন ২১ দিনব্যাপী লকডাউন চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com