1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : কীটনাশক মুক্ত অর্গানিক সবজি উৎপাদনের লক্ষ্যে কৃষক-কৃষাণীদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার মরিচপুরান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে শস্যের নিবীরতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এ সমাবেশে চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরণের সবজি বীজ ও সেক্স ফেরোমন ট্রিপ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে এতে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। প্রধান বক্তা হিসেবে হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, আব্দুস সবুর ও আসাদুজ্জামান বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com