1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জঙ্গি উপস্থিতি সন্দেহে রাজধানীর কয়েকটি হোটেলে পুলিশের অভিযান

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

ঢাকা: জঙ্গিদের উপস্থিতি আছে, এ সন্দেহে রাজধানীর কাকলি এলাকায় কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (৩ ডিসেম্বর) রাতে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘ওই হোটেলগুলোতে জঙ্গিরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাচ্ছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

জানা গেছে, রাত ৯টার পর বনানী থানাধীন কাকলি এলাকার আবাসিক হোটেল ইনসাফ ও পূরবীসহ কয়েকটি হোটেলে একযোগে অভিযান শুরু করে পুলিশ। এসব হোটেলের ভেতরে জঙ্গিরা অবস্থান করছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com