1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কারো কাছে হাত পেতে চলবো না আমরা: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা আমাদের দেশ, আমাদের সম্পদ আমাদের রক্ষা করে চলতে হবে। আমার কারো কাছে হাত পেতে চলবো না। নিজের ফসল নিজে উৎপাদন করবো, নিজের দেশকে নিজে গড়ে তুলবো। এ কথা যদি মাথায় রাখতে পারি, আত্মমর্যাদাবোধ নিয়ে যদি চলতে পারি তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে।

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে এনডিসির কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কাছে অনুরোধ করে বলেন, আমাদের কোনো রকম বিলাসিতা চলবে না। বিশ্ব অর্থনীতি মন্দার ধাক্কা আমাদের ওপর এসে পড়বে এবং পড়তে যাচ্ছে, পড়েছে। এটা মাথায় রাখতে হবে। সারা বিশ্ব হচ্ছে এখন গ্লোবাল ভিলেজ। একে অপরের ওপর নির্ভরশীল। সেটা মাথায় রেখে সতর্কতার সঙ্গে চলার অনুরোধ জানাব।

শেখ হাসিনা বলেন, আমরা ২ কোটি ৫৩ লাখ শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। ভূমিহীন ৩৫ লাখ মানুষকে ঘর-বাড়ি তৈরি করে দিচ্ছি। এ কাজে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবদান রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের বিষয়ে বলেন, পদ্মা সেতু নিয়েও অনেক অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমাদের। কিন্তু প্রমাণ হয়েছে এখানে কোনো দুর্নীতি হয়নি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব। অনেকে বলেছেন এটা কখনোই সম্ভব না। অনেক দেশের সরকারপ্রধানের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে সম্ভব না। কিন্তু আমরা পেরেছি। অসম্ভবকে সম্ভব করা এটাই বাঙালির চরিত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com