1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কারও কাছে তেল বিক্রি করবো না, পুতিনের হুঁশিয়ারি

  • আপডেট টাইম :: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : প্রতি ব্যারেল তেলের দাম ৬০ ডলার নির্ধারণ করে দেওয়ায় পশ্চিমাদের আবারও হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়া এমন কোনো দেশের কাছে তেল বিক্রি করবে না যারা তার তেল রপ্তানিতে মূল্যসীমা আরোপ করে। একই সঙ্গে তেল উৎপাদন কমানোর হুঁশিয়ারিও দেন তিনি।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের পর শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘আমি ইতিমধ্যেই বলেছি এ ধরনের সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর কাছে আমরা তেল বিক্রি করবো না।’

তিনি আরও বলেন, প্রয়োজনে আমরা সম্ভাব্য উৎপাদন কমানোর বিষয়টিও বিবেচনা করবো।

কারও কাছে তেল বিক্রি করবো না, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

তিনি আরও বলেন, তেলের মূল্য সীমা নির্ধারণ ‘মূর্খের’ মতো কাজ। এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারের জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এতে রাশিয়া কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। কিছুদিনের মধ্যে এ বিষয়ে মস্কো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

ইউক্রেন যুদ্ধের রসদ যোগাতে সস্তায় তেল বিক্রি করছে রাশিয়া, এমন অভিযোগ পশ্চিমাদের। সেকারণে বেধে দেওয়া দরে এবার তেল কিনবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। ইইউ দেশগুলোর সরকার রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেল কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর)। শুক্রবার, জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের মূল্য ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয়। ৫ ডিসেম্বর থেকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহে ইউরোপের নিষেধাজ্ঞা কার্যকর হয়। এতেই ক্ষিপ্ত মস্কো।

এর আগে, রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ হুঁশিয়ারি উচ্চারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘এ বছরের (২০২৩) শুরু থেকে ইউরোপকে রাশিয়ার তেল ছাড়াই বাঁচতে হবে।’

পশ্চিমাদের এমন সিদ্ধান্তে চীন, ভারতসহ যেসব দেশ রাশিয়া থেকে তেল কিনছে, তারা বিপাকে পড়ছে। কেননা, তেল পরিবহনের ক্ষেত্রে জাহাজের অধিকাংশ বিমাকারী ইউরোপ ও যুক্তরাজ্যভিত্তিক। শিপিং বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও চীনের কাছে আরো তেল রপ্তানির জন্য রাশিয়া একশটিরও বেশি জাহাজ ব্যবস্থা করে রেখেছে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com