1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

২ জাহাজের ৫ শতাধিক অভিবাসীকে আশ্রয় দিয়েছে ইতালি

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : দুটি জাহাজ থেকে উদ্ধার করা পাঁচ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দিয়েছে ইতালি। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) পরিচালিত জাহাজ জিও ব্যারেন্টসে ২৪৮ জন অভিবাসী ছিল। এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যাম্পানিয়ার  সালেরনোতে জাহাজটি পৌঁছেছে।

দেশের অন্য প্রান্তে দাতব্য সংস্থা এসওএস হিউম্যানিটি পরিচালিত উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি ওয়ান বন্দর নগরী বারিতে নোঙ্গর করেছে। এই জাহাজটিতে ২৬১ জন অভিবাসন প্রত্যাশী ছিল।

এসওএস হিউম্যানিটি জানিয়েছে, যাত্রাটি ভয়ঙ্কর ছিল। জাহাজটিতে তিন মিটার উঁচু ঢেউ ও তীব্র বাতাস মোকাবিলা করতে হয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বাজে আবহাওয়া এবং অভিবাসন প্রত্যাশীদের বিপদের কথা বিবেচনা করে জাহাজ দুটিকে নোঙ্গর করার অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com