1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সবচেয়ে শক্তিশালী অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য নতুন প্রজন্মের শক্তিশালী অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া। দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রোববার এ তথ্য জানিয়েছেন।

মেদভেদেভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন, ‘আমরা ধ্বংস করতে সক্ষম এমন সবচেয়ে শক্তিশালী অস্ত্রের উৎপাদন বাড়িয়ে দিচ্ছি। নতুন নীতির ওপর ভিত্তি করে তৈরি করা অস্ত্রও এর অন্তর্ভূক্ত।’

তিনি বলেন, ‘আমাদের শত্রু কেবল আমাদের নিজস্ব মালোরোসিয়ার কিয়েভ প্রদেশেই খনন করেনি। তারা ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরও অনেক জায়গায় নাৎসিদের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছে।’

‘মালোরোসিয়া’ শব্দটি ব্যবহার করে আধুনিক ইউক্রেনের অঞ্চলগুলো বর্ণনা করেছেন মেদভেদেভ। এই অঞ্চলগুলো জার শাসনামলে রুশ সাম্রাজ্যের অংশ ছিল।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়া নতুন ধরনের অস্ত্রের উন্নয়ন করছে। এগুলোর মধ্যে হাইপারসনিক অস্ত্রও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com