1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চাঁদের উদ্দেশে রওয়ানা দিলো মধ্যপ্রাচ্যের প্রথম চন্দ্রযান

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের চন্দ্রযান ‘রশিদ’ চাঁদের উদ্দেশে রওয়ানা দিয়েছে। রোববার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশকেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়। আরব আমিরাতই চাঁদে যান পাঠানো আরববিশ্বের প্রথম দেশ।

আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ রোববার এক প্রতিবেদনে জানায়, মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়। ছোট এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের-১ এর দিকে যাচ্ছে। জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।

এদিকে এখন পর্যন্ত যতগুলো চন্দ্রাভিযান পরিচালনা করা হয়েছে সেগুলোর চার ভাগের তিন ভাগই ব্যর্থ হয়েছে। তাই আরব আমিরাতের চন্দ্রযান উৎক্ষেপণ সফল হলেও, এটি যে নিশ্চিতভাবে চাঁদে অবতরণ করবে তা বলার সুযোগ নেই।

বিশ্বে এখন পর্যন্ত যেসব দেশের চন্দ্রযান সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পেরেছে, তারা হলো- যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীন। সাম্প্রতিক সময়ে ভারত ও ইসরায়েলের চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই, তাই সেখানে অবতরণ করাটা বেশ জটিল।

আরব আমিরাতের মহাকাশ সংস্থার মহাপরিচালক সালেম আল মারিও বলেন, আমাদের এ মিশন তখনই সফল হবে, যখন চন্দ্রযানটি সফলভাবে অবতরণ করতে পারবে। উৎক্ষেপণটি অসাধারণ ছিল। আর স্পেসএক্স অসাধারণ একটি প্রতিষ্ঠান। আমাদের আত্মবিশ্বাস, সবকিছু ভালোভাবে শেষ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com