1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ নারীকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। এ ঘটনা ঘটেছে ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে। এক ব্যক্তি গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির পর বন্দুকধারী ৫৭ বছর বয়সি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ফিদেন জেলার একটি পানশালায় এই বৈঠক চলছিল।

ছবি: সিবিএস নিউজ

একজন প্রত্যক্ষদর্শী ইতালীয় বার্তা সংস্থা আনসাকে বলেছেন, হামলাকারী কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, চিৎকার করে বলে ‘আমি তোমাদের সবাইকে হত্যা করব’। এরপর গুলিবর্ষণ শুরু করে।

ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেত্তা গোলিসানো নিহত হয়েছেন। নিহত হওয়া অপর দুই নারী হচ্ছে এলিসাবেত্তা সিলেনছি ও সাবিনা স্পেরানদিও। বান্ধবীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী।

সূত্র: বিবিসি, রয়টার্স, সিবিএস নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com