1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আফগান সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৬ পাকিস্তানি নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চমন সীমান্তের কাছে আফগান বাহিনীর গুলিতে পাকিস্তানের ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।পাকিস্তানের সামরিক বাহিনী এই দাবি করেছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটলো।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং রোববার (১১ ডিসেম্বর) জানায়, ওই গুলিবর্ষণে ১৭ জন আহত হয়েছে। পাকিস্তান এই হতাহতের জন্য বেসামরিক লোকজনের ওপর আফগান বাহিনীর ভারী অস্ত্রের ‘বিনা উসকানিতে ও নির্বিচার’ হামলাকে দায়ী করেছে।

আফগানিস্তানে কান্দাহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জায়েদ এই সংঘর্ষের জন্য দৃশ্যত সীমান্তে আফগাস্তিানের অংশে নতুন চেকপোস্ট নির্মাণ নিয়ে পাকিস্তান ও তালেবান বাহিনীর মধ্যকার বিরোধকে দায়ী করেছেন।

কান্দার পুলিশের মুখপাত্র হাফিজ সাইদ বলেন, সংঘর্ষে এক আফগান সৈন্য নিহত এবং তিন বেসামরিক লোকসহ অন্য ১০ জন আহত হয়েছে।

কান্দাহারে আফগান কর্মকর্তা নূর আহমদ বলেন, দুইপক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়েছে।

সূত্র : আল জাজিরা, রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com