1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিএনপির ছেড়ে দেওয়া আসনে তফসিল ১৫ ডিসেম্বর

  • আপডেট টাইম :: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

ঢাকা: বিএনপি ‘আন্দোলনের অংশ হিসেবে’ সংসদে থাকা তাদের সাতটি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে ছয়টিতে সরাসরি ভোট হবে, আর একটি আসন সংরক্ষিত। ইতোমধ্যে আসনগুলো শূন্য ঘোষণা করেছেন স্পিকার। এবার সেসব আসনে উপ-নির্বাচনের তোড়জোর শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহের ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) এসব আসনে ভোটের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মো. আলমগীর।

সোমবার (১২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

ইসি আলমগীর বলেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে বলে জানিয়েছে। পরবর্তী প্রক্রিয়া হচ্ছে, আমরা সভায় বসব। বৈঠকে বসে আমরা সিদ্ধান্ত নেব কবে নির্বাচন হবে। এরপর শিডিউল ঘোষণা করা হবে।

আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তফসিল আমরা খুব শিগগিরই দেব, ইনশা আল্লাহ। যেহেতু ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। সিইসি এবং আরেকজন নির্বাচন কমিশনার আজ ঢাকার বাইরে আছেন। আগামীকালও থাকবেন। পরশু হয়ত আসবেন। বৃহস্পতিবার অনানুষ্ঠানিক বৈঠকে আমরা বসতে পারি। মিনিমাম সময় যেটা দিতে হয়, সেটি দিয়ে আমরা হয়ত তফসিল দিয়ে দেব। আমরা ৯০ দিন অপেক্ষা করব না।

বিএনপির এমপিদের পদত্যাগে কোনও চাপ অনুভব করছেন না জানিয়ে এই কমিশনার বলেন, আমরা কোনও প্রেশার অনুভব করছি না। আমাদের হলো রেফারির কাজ। আমরা মাঠ, গ্যালারি প্রস্তুত রাখব। সবকিছু প্রস্তুত রাখব, প্লেয়াররা খেলতে আসবেন।

আলমগীর বলেন, মাঠে আসার আগ পর্যন্ত দায়িত্ব কিন্তু যারা এটির আয়োজন করে তাদের। সরকার এবং রাজনীতিবিদদের। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনও ভূমিকা নেই। আমরা মাঠ তৈরি করবো। গ্যালারি তৈরি করবো।

খেলোয়াড়রা আসুক বা না আসুক, আপনারা শুরুর মাঠ প্রস্তুত রাখবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, খেলোয়াড়রা তো অবশ্যই আসবেন। সব খেলোয়াড় নাও আসতে পারেন। যাদের প্রস্তুতি থাকবে না, তারা তো নাও আসতে পারেন। ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। সবগুলো দলই যে নির্বাচন করবে, সেটি তো আর বলা যায় না।

সবাই নির্বাচনে না এলে আপনাদের মনে অসন্তুষ্টি থাকবে কিনা? জানতে চাইলে তিনি বলেন, আমরা দেখব যে অধিকাংশ রাজনৈতিক দল বা সক্রিয় রাজনৈতিক দল যারা আছে; তারা এলেই বলব যে, একটু সুন্দর নির্বাচন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com