1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কঙ্গোতে বন্যায় ১২০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর রাজধানী কিনশাসায় রাতভর প্রবল বর্ষণে সৃষ্ট ব্যাপক বন্যায় মঙ্গলবার ১২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে সেখান এমন দুর্যোগ হতে দেখা যায়নি। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) এএফপির বরাত দিয়ে বাসস জানায়, প্রায় দেড় কোটি জনসংখ্যার নগরী কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো কয়েক ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত ছিল এবং গুরুত্বপূর্ণ একটি সরবরাহ রুট বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। রাত নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১২০ জন ছাড়িয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বিকেল নাগাদ এ সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়াতে পারে।

নগরীর পুলিশ প্রধান জেনারেল সিলভানো কাসোঙ্গো গণমাধ্যমকে বলেন, নিহতদের বেশির ভাগই পাহাড়ি এলাকার বাসিন্দা। সেখানে ভূমিধসের ঘটনায় তাদের এমন পরিণতি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com