1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

নকলায় করোনা সন্দেহে মা-ছেলের নমুনা সংগ্রহ, বাড়ি লকডাউন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকা ফেরত মাসুদ (২৬) ও তার সংস্পর্শে থাকা তারই মা সুফিয়া বেগমের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ নমুনা সংগ্রহ করেন নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলোজিস্ট আবু কাওসার বিদ্যুৎ।
এদিকে করোনা আক্রান্ত সন্দেহে ওই বাড়িটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বাড়ির অন্যান্য বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মজিবর রহমান জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকার সন্দেহ হওয়ায় মাসুদ ও তার মা সুফিয়া বেগমের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে তারা আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে। যদি পজিটিভ হয় তবে অন্যান্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।
সন্দেহভাজন করোনা আক্রান্ত মাসুদ ৪ দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। পেশায় রিকশা চালক মাসুদের সর্দি, জ্বর ও গলা ব্যথা রয়েছে। তার মা সুফিয়ার শরীরেও জ্বর আছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com