1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পাকিস্তানে জিম্মি উদ্ধার অভিযান শেষ, নিহত ৩৩ জঙ্গি

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে অবরুদ্ধ কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) সেন্টারে জিম্মি উদ্ধারে অভিযান শেষ করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার এ অভিযানে ৩৩ সন্ত্রাসীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিন দিন আগে সিটিডি সেন্টারটি অবরুদ্ধ করে কর্মকর্তাদের জিম্মি করে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিরা। কারাগারের মতো এই সেন্টারটিতে গ্রেপ্তার জঙ্গিদের রাখা হয়। বন্দী জঙ্গিরা গত রোববার কারা ভবনটির নিয়ন্ত্রণ নেয়। এসময় তারা নিরাপত্তা বাহিনীর বেশ কয়েক সদস্যকে জিম্মি করে।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, জঙ্গিরা নিরাপদে আকাশপথে আফগানিস্তানে যাওয়ার দাবি করেছিল।

ন্যাশনাল অ্যাসেম্বলিতে খাজা আসিফ বলেছেন, ‘দুপুর আড়াইটার মধ্যে এসএসজি কম্পাউন্ডটি খালি করে দিয়েছে। সব জিম্মিকে মুক্ত করা হয়েছে।’
জঙ্গিরা একটি দলের অংশ নয়, বরং তারা বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সদস্য উল্লেখ করে তিনি জানান,কম্পাউন্ডের ভিতরে ৩৩ জন গ্রেফতার সন্ত্রাসী ছিল এবং তাদের মধ্যে একজন কেন্দ্রে অবস্থানরত এক নিরাপত্তা কর্মীকে পরাস্ত করেছিল। পরে সে তার অস্ত্র ছিনিয়ে নেয় এবং পরে সন্ত্রাসীরা কেন্দ্রটি দখল করে নেয়।

পাক প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) একটি বিশেষ ইউনিট এই অভিযান চালিয়েছে। অভিযানে ১০ থেকে ১৫ জন কমান্ডো আহত হয়েছেন এবং দুজন নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com