1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

নালিতাবাড়ী শহরে রিকশাচালক-পথচারীদের মাস্ক পড়ালেন ইউএফএইচ কর্মীরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী শহরে চলমান রিকশাচালক ও পথচারীদের দাড় করিয়ে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দুই হাত জীবানু মুক্ত করে মুখে মাস্ক পড়িয়ে দিয়েছেন ইউনাইটেড ফর হিউম্যানিটি (ইউএফএইচ) এর স্বেচ্ছাসেবীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির উদ্যোগে ২৫০ জন রিকশাচালক এবং পথচারীর মাঝে মাস্ক বিতরণ ও হাত পরিস্কার ছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে সচেতনতামূলক প্রচারণা করা হয়।
নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ইউএফএইচ স্বেচ্ছাসেবকরা ৫টি পৃথক দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন। এ কার্যক্রমে ইউএফএইচ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি অর্ণব রায় পার্থ ও সাধারণ সম্পাদক হিরাসহ এমদাদুল হক মিলন ছাড়াও সাব্বির আহমেদ বাদশা, মেহেদী হাসান সাকিব, দূর্জয় হাসান শাকিল, সাদ-আল-জুনাইদ, মানিক প্রমুখ স্বেচ্ছাসেবীবৃন্দ অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com