1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, ১৬ সেনা নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ১৬ সেনা নিহত হয়েছে। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

ভারতীয় সেনার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর সিকিমের জেমা সেনাবাহিনীর একটি ট্রাক বাঁক নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে ১৩ জন সেনা সদস্য ও তিনজন জুনিয়র কমিশন অফিসার।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, শুক্রবার সকালে চাট্টেন থেকে থাঙ্গুর উদ্দেশে পাড়ি দেয় তিনটি সেনা ট্রাকের কনভয়। কিন্তু জেমায় আসার পর সেখানে দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়। দ্রুত আহত চার সেনা সদস্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেছেন, ‘দেশ তাদের সেবা দায়বদ্ধতার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। নিহতদের পরিবারকে আমার সান্ত্বনা জানাই। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com