1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

যুক্তরাষ্ট্র ও কানাডায় তুষারঝড়, ৪ হাজার ফ্লাইট বাতিল

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডায় শীতকালীন ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাড়ে ১৩ কোটি মানুষের জীবন। তাপমাত্রা এতটাই নিচে নেমে গেছে, খালি গায়ে থাকলে মাত্র ১০ মিনিটের মধ্যে ফ্রস্টবাইট বা গরম রক্ত চলাচলের অভাবে টিস্যু জমে গিয়ে ত্বক ফেটে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তুষারঝড়ের তীব্রতা বেড়ে যাওয়ায় অন্তত ৪ হাজার ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্রের প্রধান বিমানবন্দরগুলো।

এরই মধ্যে শুক্রবার দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সাউথ ডাকোটাতে প্রায় ১০ ফুট তুষার পড়েছে। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রগুলো জানিয়েছে, এবারের বড়দিন হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বরফ আচ্ছাদিত।

মার্কিন জাতীয় আবহাওয়া সেবা জানিয়েছে, দেশের কিছু অংশে চলতি সপ্তাহের শেষ নাগাদ মাইনাস ৪৫ থেকে মাইনাস ৭০ ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে কয়েক রাজ্যে।

এদিকে হোয়াইট হাউজের ব্রিফিংয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন নাগরিকদের সতর্ক করে বলেছেন, এটি সেই তুষার দিনের মতো নয়, যেটি আপনি ছোট সময় দেখেছেন। এটি ভয়াবহ বিষয়।

অপরদিকে কানাডার অন্টারিওর অধিকাংশ এলাকা এবং কুইবেকের কিছু অংশ ব্যাপক তুষারঝড়ের কবলে পড়েছে। এটি আগামী কয়েক দিন স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া কেন্দ্র।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com