1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চীনে এক দিনে ৩ কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চীনে চলতি সপ্তাহে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ৭ লাখ মানুষ। দেশটির স্বাস্থ্য প্রশাসনের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ব্লুমবার্গ জানিয়েছে, ডিসেম্বর মাসের শুধু প্রথম ২০ দিনে ২৪ কোটি ৮০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশের জনগোষ্ঠীর ১৮ শতাংশই করোনায় আক্রান্ত।

অবশ্য সরকারিভাবে জানানো হয়েছে, চীনে দৈনিক তিন হাজার ৪৯ জন করোনায় আক্রান্ত হচ্ছেন। বাস্তবে আক্রান্তের সংখ্যা যে অনেক বেশি বুধবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের এই পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, কেউ অন্য দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হওয়ার পর করোনায় আক্রান্ত হলে, তাকে করোনা পজিটিভ রোগী হিসেবে ধরা হবে না। চীন সরকার এভাবে আক্রান্ত এবং মৃতের সংখ্যা গোপন করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছ পশ্চিমা সংবাদমাধ্যম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, ৭ ডিসেম্বর পর্যন্ত চীনে করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। তবে প্রতিবাদ-বিক্ষোভের মুখে ওই দিন চীন তার শূন্য কোভিড নীতি তুলে নেয়। এরপর থেকে করোনায় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com