1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বাড়ি বাড়ি মাস্ক-সাবান বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী যুবনেতা বিল্লাল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে নিজ নির্বাচনী এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও সাবান বিতরণ করেছেন যুবলীগ নেতা মেহেদী হাসান বিল্লাল।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী ১১নং বাঘবেড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডে তিনি এক হাজার সাবান ও এক হাজার মাস্ক বিতরণ করেন।
উল্লেখ্য, উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাঘবেড় ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান বিল্লাল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঘবেড় ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ লক্ষ্যে তিনি দীর্ঘদিন যাবত তার নির্বাচনী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ-খবর নিয়ে আসছিলেন। সম্প্রতি করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়লে তিনি তার ভোটারদের নিরাপত্তার কথা ভেবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনসাধারণের মাঝে মাস্ক ও সাবান বিতরণের উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার ৯নং ওয়ার্ডে মাস্ক ও সাবান বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com