1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

লিটনকে দলে নিলো কলকাতা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেলেন লিটন দাস। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ডাকে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ। তবে, দ্বিতীয়বার নিলামে তোলার পর তাকে দলে টেনেছে কলকাতা।

দুই বছর ধরে দুর্দান্ত ফর্মে আছেন লিটন। তার ব্যাটে নিয়মিত রানের ফোয়ারা ছুটছে। তিন ফরম্যাটে সমানতালে পারফর্ম করছেন তিনি৷ তাকে ঘিরে আলাদাভাবে আলোচনা হচ্ছিল।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অধিনায়ক ওই দলের অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়ার কথা বলেছিলেন। রোহিত বলেছিলেন, ‘আমি সত্যিই আশা করি, তারা সুযোগ পাবে। কারণ, তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।’ রোহিতের দল মুম্বাই ইন্ডিয়ানস লিটনকে নিতে আগ্রহ না দেখালেও কলকাতা এই মারকুটে ব্যাটসম্যানকে দলে টানল।

বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেলেন লিটন। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে বাংলাদেশে আইপিএলের দরজা খোলে। তাকে নিয়েছিল কলকাতা। পরের বছর আব্দুর রাজ্জাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ানস নেয়। সেই ধারাবাহিকতায় সাকিব, তামিম সুযোগ পেয়েছিলেন। সাকিব কেবল টানা সুযোগ পেয়েছেন। তামিম ম্যাচ খেলার সুযোগও পাননি। এরপর মোস্তাফিজুর রহমান যোগ দিয়ে তালিকা লম্বা করেন। সেখানে এবার যোগ দিলেন লিটন। মোস্তাফিজকে এ বছর রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস৷ লিটনের পাশাপাশি তার খেলাও নিশ্চিত হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com