1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইতিহাদে ম্যানসিটির দুর্গ ভেঙে সেমিতে রিয়াল মাদ্রিদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ইতিহাদে ইতিহাস গড়লো রিয়াল মাদ্রিদ। টাইব্রেকারে ম্যানসিটির দুর্গ ভেঙে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো মাদ্রিদ ।

ঘরের মাঠে ম্যানসিটির বিপক্ষে প্রথম লেগে ৩-৩ গোলের সমতা করেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে শেষ হয়। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৪-৪। ম্যানসিটি-রিয়াল ম্যাচ তাই অতিরিক্ত সময়ে গড়ায়। কিন্তু ঘরের মাঠে ১২০ মিনিটেও লস ব্লাঙ্কোসদের রক্ষণ দুর্গ ভেঙে জিততে পারেনি সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামে ১২তম মিনিটে রদ্রিগো গোল করে মাদ্রিদকে এগিয়ে দেন। ছোট পাসে খেলা ম্যানসিটি রিয়ালের লো ব্লক ডিফেন্স ভাঙতে পারছিল না। তবে ম্যাচের ৭৬ মিনিটে সমতা সূচক গোলটি করে ম্যাচ জমিয়ে তোলেন কেভিন ডি ব্রুইনি। ১২০ মিনিটের লড়াইয়ে আর কোন গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম শটে গোল পায় ম্যানসিটি। জালে বল পাঠান হুলিয়ান আলভারেজ। কিন্তু শুরুতেই ভুল করে বসে রিয়াল। লুকা মডরিচের শট ফিরিয়ে দেন এদেরসন। কিন্তু মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন সিলভা ও কোভাচিচের টানা দুটি শট প্রতিহত করে ম্যাচে নিয়ন্ত্রণ এনে দেন।

গত মৌসুমে এই মাঠেই সেমির ফিরতি লেগে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠার পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল সিটি। এবার তাদের শিরোপা ধরে রাখার অভিযান থেমে গেল শেষ আটেই। ফলে শেষ হয়ে গেল তাদের ট্রেবল জয়ের স্বপ্নও।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com